পরীক্ষার মাঝেই ভেঙে পড়ল ছাদের প্লাস্টার, অল্পের জন্য রক্ষা পেলেন পড়ুয়ারা
নারনৌল, ২৭ মার্চ (হি.স.): মিড-টার্ম পরীক্ষার সময় হঠাৎ করেই শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়াল হরিয়ানার নারনৌল পিজি কলেজে। তবে সৌভাগ্যবশত ঘটনাস্থলে তখন কোনও পড়ুয়া না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।শুক্রবার প্রত্যক্ষদর্শী ছাত্র ময়ঙ্
পরীক্ষার মাঝে খসে পড়ল শ্রেণিকক্ষের ছাদের চাঙড় ,আতঙ্কে পড়ুয়ারা


নারনৌল, ২৭ মার্চ (হি.স.): মিড-টার্ম পরীক্ষার সময় হঠাৎ করেই শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়াল হরিয়ানার নারনৌল পিজি কলেজে। তবে সৌভাগ্যবশত ঘটনাস্থলে তখন কোনও পড়ুয়া না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।শুক্রবার প্রত্যক্ষদর্শী ছাত্র ময়ঙ্ক জানান, তিনি বি.কমের পরীক্ষা দিতে নির্ধারিত কক্ষে ঢোকার মুখেই আচমকা ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। এতে তিনি আতঙ্কিত হয়ে অন্যদের খবর দেন। ঘটনার পর কিছু সময়ের জন্য পরীক্ষা প্রক্রিয়াতেও বিঘ্ন ঘটে।পড়ুয়াদের অভিযোগ, কলেজের ভবনটি অত্যন্ত জীর্ণ হয়ে পড়েছে। বহু কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ছে, যা যে কোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। দ্রুত ভবনের সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন পড়ুয়ারা।অন্যদিকে, কলেজের ‍ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ঘটনার বিষয়ে তাঁর কাছে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande