ওড়িশায় উপকূলীয় নিরাপত্তা জোরদারে ‘সাগর কবচ’ মহড়া, অংশ নিল কেন্দ্র ও রাজ্যের সব নিরাপত্তা সংস্থা
ভুবনেশ্বর, কলকাতা, ২৭ মার্চ (হি. স.) :- উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ওড়িশায় অনুষ্ঠিত হল উপকূলীয় নিরাপত্তা মহড়া ‘সাগর কবচ (ওডি)–০১/২০২৬’। ওড়িশা সরকারের তত্ত্বাবধানে কোস্ট গার্ড রিজিয়নাল হেডকোয়ার্টার (উত্তর-পূর্ব) এর পরিকল্পন
উপকূলীয় নিরাপত্তা


ভুবনেশ্বর, কলকাতা, ২৭ মার্চ (হি. স.) :- উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ওড়িশায় অনুষ্ঠিত হল উপকূলীয় নিরাপত্তা মহড়া ‘সাগর কবচ (ওডি)–০১/২০২৬’। ওড়িশা সরকারের তত্ত্বাবধানে কোস্ট গার্ড রিজিয়নাল হেডকোয়ার্টার (উত্তর-পূর্ব) এর পরিকল্পনায় এবং কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার-৭ এর পরিচালনায় ২৪ ও ২৫ মার্চ এই মহড়া অনুষ্ঠিত হয়। শুক্রবার এমওডি-র পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়।এই মহড়ায় ব্লু ফোর্স হিসেবে সমস্ত নিরাপত্তা সংস্থা ২৪ ঘণ্টা উচ্চ সতর্কতায় থেকে সমুদ্র ও স্থলপথে রেড ফোর্সের সম্ভাব্য হামলার প্রচেষ্টা প্রতিহত করার অনুশীলন চালায়। মহড়ায় উপকূলীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যাচাই করা হয় এবং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।এছাড়াও উপকূলবর্তী এলাকায় প্রবেশ ও প্রস্থান পয়েন্ট এবং ফার্স্ট লাইন চেকিং পয়েন্টগুলিও পরিদর্শন করা হয়। সংকটজনক পরিস্থিতিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের কার্যকারিতাও এই মহড়ার মাধ্যমে পরীক্ষা করা হয় এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা হয়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মহড়ার মাধ্যমে ভবিষ্যতে যে কোনও জরুরি পরিস্থিতিতে যৌথভাবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। উপকূলীয় নিরাপত্তা জোরদারে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande