২ এপ্রিল পাথারকান্দি আসছেন শাহ, নির্বাচনী সমাবেশকে সফল করতে ময়দানে বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু
পাথারকান্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : আগামী ২ এপ্রিল পাথারকান্দি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু পালের সমর্থনে বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের লালমা‌টি এলাকায় এক নির্বাচন
সভায় বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু পাল


পাথারকান্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : আগামী ২ এপ্রিল পাথারকান্দি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু পালের সমর্থনে বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের লালমা‌টি এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাশণ দেবেন তিনি। নির্বাচনী সমবেশে হাজারো জনতার উপস্থিতি এবং সাফল্যমণ্ডিত করতে ব্যাপক প্রস্তুতি চালিয়েছে জেলা বিজেপি।

দলের সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন উপলক্ষ্যে আজ শুক্রবার পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী তথা বিজেপি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পা‌ল লোয়াইরপোয়া ব্লক মণ্ডল কার্যালয়ে এক সভা করেছেন। সভায় বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, বিভিন্ন পঞ্চায়েতের গ্রুপ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও সদস্য, পঞ্চায়েত সভাপতি ও সভানেত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বস্তরের কার্যকর্তাদের নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ২ এপ্রিলের নির্বাচ‌নী সমাবেশকে সফল করে তুলতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন। আজ অনুষ্ঠিত সভায় কার্যকর্তাদের সহযোগিতা আহ্বান করেছেন প্রার্থী কৃষ্ণেন্দু পাল।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande