শ্রীভূমিতে এমসিসি লঙ্ঘনের অভিযোগ হেল্প লাইন এবং সি-ভিজিল অ্যাপে জানানোর আহ্বান
শ্রীভূমি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আদর্শ আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীভূমি জেলা প্রশাসন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এতে সাধারণ নাগরিকরা যে কোনও নির্বাচনী অনি
শ্রীভূমিতে এমসিসি লঙ্ঘনের অভিযোগ হেল্প লাইন এবং সি-ভিজিল অ্যাপে জানানোর আহ্বান


শ্রীভূমি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আদর্শ আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীভূমি জেলা প্রশাসন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এতে সাধারণ নাগরিকরা যে কোনও নির্বাচনী অনিয়ম বা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সরাসরি ০৩৮৪৩ - ১৯৫০ নম্বরে ফোন করতে পারবেন। পাশাপাশি, নাগরিকরা তাঁদের স্মার্টফোনে সি-ভিজিল অ্যাপ্লিকেশন ব্যবহার করে য কোনও নির্বাচনী কারচুপি বা বিধিবহির্ভূত কাজের ছবি বা ভিডিও তুলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন।

অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন এবং অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। জনসাধারণকে এই ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande