
শ্রীভূমি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে শ্রীভূমির জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, আগামী ৩ এবং ৪ এপ্রিল ভোটের কাজে নিয়োজিত শ্রীভূমি জেলার দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের গ্রুপ পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এতে জেলার দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের তৃতীয় দফার প্রশিক্ষণ ৩ এবং ৪ এপ্রিল শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স এবং জেলা গ্রন্থাগার ভবনে দুই শিফ্টে সকাল ১০টা থেকে বেলা ১-টা এবং বেলা ১-টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪-টা পর্যন্ত চলবে। অনুষ্ঠেয় প্রশিক্ষণে সংশ্লিষ্ট ভোটকর্মীদের উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলাশাসক অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৮ এবং ২৯ মার্চ অনুষ্ঠিত ভোটকর্মীদের দ্বিতীয় প্রশিক্ষণে দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের উপস্থিত থাকতে হবে না বলে আদেশে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস