ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের
কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার আবহাওয়া বিভাগের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান
হাবিবুর রহমান বিশ্বাস


কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার আবহাওয়া বিভাগের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্ন স্তরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায় দমকা হাওয়ার সম্ভাবনা বেশি। বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গে একই ধরনের আবহাওয়া থাকবে।কলকাতায় এদিন সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তাপমাত্রা কমে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande