ভোটার সচেতনতায় হাইলাকান্দিতে উদ্বোধিত মাসকট ‘ঢলু’
‘আমার অধিকার, আমার ভোট’-এর বার্তা পৌঁছে দিতে উদ্যোগ জেলা প্রশাসনের হাইলাকান্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মাসকট ‘ঢলু’। আজ আজ
ভোটার সচেতনতায় হাইলাকান্দিতে উদ্বোধন মাসকট ঢলু


‘আমার অধিকার, আমার ভোট’-এর বার্তা পৌঁছে দিতে উদ্যোগ জেলা প্রশাসনের

হাইলাকান্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মাসকট ‘ঢলু’।

আজ আজ শুক্রবার বিকালে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন (এসভিইইপি) সেলের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জেলার বিশেষ মাসকট ‘ঢলু’-র।

‘ঢলু’ নামের এই মাসকটটি বরাক উপত্যকার একটি দেশি হাঁস প্রজাতিকে প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যা হাইলাকান্দি, করিমগঞ্জ ও কাছাড় জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি এই মাসকটের মাধ্যমে ভোটারদের মধ্যে সহজ ও আকর্ষণীয় উপায়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গেছে, ‘ঢলু’ ধলেশ্বরী নদীর জলের সঙ্গে একাত্ম হয়ে মানুষের কাছে পৌঁছে দেবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের বার্তা।

‘আমার অধিকার, আমার ভোট’, এই মূল স্লোগানকে সামনে রেখে মাসকটটি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ মজুমদার ও অন্তরা সেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঙ্কিতা ছেত্রী, সহ এসভিইইপি সেলের কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande