হাওড়ায় রামনবমী মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, জল-শরবত দিয়ে স্বাগত মুসলিম সম্প্রদায়ের
হাওড়া, ২৭ মার্চ (হি. স.): রামনবমী উপলক্ষে হাওড়ায় অস্ত্র মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা গেল। শুক্রবার দুপুরে খোটিক সমাজের উদ্যোগে রামনবমী পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী অস্ত্র মিছিলের আয়োজন করা হয়। হাওড়া স্টেশন সংলগ্ন গোলমোহর
সাম্প্রদায়িক সম্প্রীতি


হাওড়া, ২৭ মার্চ (হি. স.): রামনবমী উপলক্ষে হাওড়ায় অস্ত্র মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা গেল। শুক্রবার দুপুরে খোটিক সমাজের উদ্যোগে রামনবমী পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী অস্ত্র মিছিলের আয়োজন করা হয়। হাওড়া স্টেশন সংলগ্ন গোলমোহর ময়দানের সামনে অস্ত্র পুজোর পর সেখান থেকেই বিশাল শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি হাওড়া, সালকিয়া, পিলখানা-সহ বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে।মিছিল চলাকালীন পথের ধারে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পানীয় জল, শরবত ও মিষ্টি দিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। শুধু পুরুষরাই নয়, মুসলিম সম্প্রদায়ের মহিলারাও মিছিলে অংশ নেওয়া উদ্যোক্তাদের মালা পরিয়ে জল খাইয়ে শুভেচ্ছা জানান। এই দৃশ্য ঘিরে এলাকায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।মুসলিম সম্প্রদায়ের মহিলারা জানান, ধর্ম যার যার হলেও উৎসব সবার। ঈদ বা মহরমের সময় যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের স্বাগত জানান, তেমনই রামনবমীর এই ঐতিহ্যবাহী মিছিলকেও তাঁরা স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, আমরা সবাই ভারতীয়, ধর্ম আলাদা হলেও পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য অটুট থাকবে।রামনবমীর মিছিল ঘিরে এই সম্প্রীতির ছবি হাওড়ায় এক ইতিবাচক বার্তা দিল বলে মনে করছেন এলাকার মানুষ।

---------------

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande