পুরুষ নার্সের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
ভোপাল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ নেওয়ায় এক পুরুষ নার্সের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দুর্গেশ অহিরওয়ার (২৬)। তিনি বিদিশা জেলার
অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত মাত্রায় পুরুষ চিকিৎসাকর্মীর মৃত্যু, তদন্তে পুলিশ


ভোপাল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ নেওয়ায় এক পুরুষ নার্সের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দুর্গেশ অহিরওয়ার (২৬)। তিনি বিদিশা জেলার কুরওয়াইয়ের বাসিন্দা এবং ভোপালে থেকে ফার্মেসি নিয়ে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিলেন। পাশাপাশি একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন। ভানপুর এলাকার প্যাটেল নগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।শুক্রবার সকালে তাঁর দাদা বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গেশকে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঘর থেকে একটি ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অ্যানেস্থেশিয়ার ওষুধের ওভারডোজেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।পরিবারের দাবি, দুর্গেশ কোনও মানসিক চাপ বা সমস্যার কথা আগে কখনও জানাননি।পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কল ডিটেল খতিয়ে দেখা হচ্ছে। প্রেমঘটিত, কর্মক্ষেত্র বা পড়াশোনা সংক্রান্ত কোনও চাপ ছিল কি না—সব দিক থেকেই তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande