
জিন্দ, ২৭ মার্চ (হি.স.): হরিয়ানার জিন্দ জেলা পুলিশ চলতি বছরের ১ জানুয়ারি থেকে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই সময়ে মোট ২৩টি মামলা রুজু করে ৩৮ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ধৃতদের কাছ থেকে ৪.৩৭০ কিলোগ্রাম চরস, ১৩৭.০৭ কিলোগ্রাম গাঁজা, ৩৮৫.৯১ কিলোগ্রাম ডোডা পোস্ত এবং ০.৪১৮৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া চারজন পাচারকারীকে আটক করে জেলে পাঠানো হয়েছে।এদিন পুলিশ সুপার কুলদীপ সিং জানান, জেলার ধমতান সাহিব, চামেলা কলোনি (নরওয়ানা) ও রসিদাঁ অঞ্চলকে মাদক পাচারের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলিতে পুলিশ ও বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।এছাড়া ছয়টি মামলায় সাত অভিযুক্ত ও তাঁদের দুই আত্মীয়ের মোট ২ কোটি ৪৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক পাচার রুখতে শুধু গ্রেফতার নয়, পাচারচক্রের গোটা নেটওয়ার্ক ধ্বংস করতেই বিশেষ জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকেও এ বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু নজরে এলে পুলিশকে জানানোর আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস