
মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : প্রকাশ্যে এল ‘মার্সি’ ছবির প্রথম পোস্টার। এভার ক্লিয়ার ফিল্মস -এর ব্যানারে নির্মিত এই ছবি আগামী ২৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে। উল্লেখ্য, বড় পর্দায় ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে দেখানো হয়েছে ছবিটির প্রথম ঝলক, ফলে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আদিল হোসেন ও রাজ বাসুদেব। পরিচালনা করেছেন মিতুল প্যাটেল, এটি তাঁর প্রথম পরিচালিত ছবি। ‘মার্সি’ ছবির মূল বিষয় নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যু নিয়ে। একটি পরিবারকে ঘিরে গল্প, যেখানে জীবনের শেষ পর্যায়ে থাকা প্রিয়জনকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। গল্পে তুলে ধরা হয়েছে কর্তব্য ও আইনি নৈতিকতার টানাপোড়েন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিহারিকা রাইজাদা ও অপর্ণা ঘোষাল।
উল্লেখ্য, সাম্প্রতিক এক বাস্তব ঘটনার প্রেক্ষাপটও ছবিটির প্রাসঙ্গিকতা বাড়িয়েছে, যেখানে দীর্ঘদিন কোমায় থাকা এক ব্যক্তিকে ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস