
পানিপত, ২৭ মার্চ : হরিয়ানার পানিপত জেলায় বাস ও বাইকের ভয়াবহ সংঘর্ষ হয়। বৃহস্পতিবার রাতে ভালসি গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জগদীশ, তিনি ধানসোলি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মিষ্টি প্রস্তুতকারক। তিনি বিগত ১০ বছর ধরে তার মামাতো ভাইয়ের সঙ্গে কাজ করছিলেন । বৃহস্পতিবার রাতে তিনি আটাওয়ালা গ্রামে ফিরছিলেন। জেলার ভালসি গ্রামের কাছে একটি বাস পেছন থেকে বাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাইক আরোহী যুবকটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন