শ্রীভূমির পাথারকান্দিতে দু কোটি টাকার গাঁজা বোঝাই কন্টেইনার বাজেয়াপ্ত
পাথারকা‌ন্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে পুলিশের অভিযানে প্রায় দু-কোটি টাকার এক‌টি গাঁজা বোঝাই ক‌ন্টেইনার বাজেয়াপ্ত হয়েছে। পাথারকা‌ন্দি সম‌জেলার পুলিশ সুপার অণির্বাণ শর্মা জানিয়ছেন, গোপন তথ্যের ভি‌ত্তিতে গতকাল
পাথারকান্দিতে দু কোটি টাকার গাঁজা উদ্ধার


পাথারকা‌ন্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে পুলিশের অভিযানে প্রায় দু-কোটি টাকার এক‌টি গাঁজা বোঝাই ক‌ন্টেইনার বাজেয়াপ্ত হয়েছে।

পাথারকা‌ন্দি সম‌জেলার পুলিশ সুপার অণির্বাণ শর্মা জানিয়ছেন, গোপন তথ্যের ভি‌ত্তিতে গতকাল রাতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় নাকাপয়েন্ট গড়া হয়। আজ শুক্রবার ভোররা‌তে ত্রিপুরা সীমান্ত অতিক্ৰম করে কাঁঠালত‌লি হ‌য়ে চাঁদখিরার ফাঁড়িপথ ধ‌রে পাথারকা‌ন্দির মইনা বাইপাসে আসে এনএল ০১ এন ৪৪৩২ নম্ব‌রের গাঁজা বোঝাই ক‌ন্টেইনার। তখন নাকাপয়েন্ট কর্তব্যরত পু‌লিশ কর্মীরা ক‌ন্টেইনারের গতিরোধ করে। তবে সু‌যোগ বু‌ঝে পা‌লি‌য়ে যায় চালক।

আজ (শুক্রবার) সকা‌লে পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর মানস‌জ্যো‌তি ব‌ড়োকে সঙ্গে নিয়ে তদ‌ন্তে না‌মেন পুলিশ সুপার অণির্বাণ শর্মা। তাঁরা ক‌ন্টেইনারে তালা‌শি চালিয়ে ক্যা‌বি‌ন থেকে ৩৮ প্যা‌কে‌টে সা‌ড়ে চার কুইন্টাল শুক‌নো গাঁজা উদ্ধার ক‌রেন।

এস‌পি শর্মা জানান, বা‌জেয়াপ্তকৃত গাঁজাগু‌লোর কা‌লোবাজারি মূল্যে কমপক্ষে দু-কো‌টি টাকা হ‌বে। গাঁজা পাচারে জড়িত কন্টেইনারের চালক‌কে খুঁজে বের কর‌তে জাল বিছা‌নো হ‌য়ে‌ছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande