
শিলিগুড়ি, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার রামনবমীর সকালে ভগবান রামের পুজো করলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। সমাজ মাধ্যমে এ দিন তিনি লিখেছেন, রাম নবমীর পুণ্যদিনে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা জানাই—সত্য ও ধর্মের জয় হোক। সব কো সন্মতি দে ভগবান...”
পাশাপাশি, রামনবমীর দিন মাল্লাগুড়ির শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পুজো দিয়ে তিনি জানান, অশুভের বিনাশে শুভ শক্তির জয়ধ্বনিতে ধ্বনিত হোক বাংলার এই পুণ্যভূমি। রামনবমীর দিন দার্জিলিং মোড়ের ত্রিকালদর্শী মন্দিরে গিয়েও পুজো দেন তিনি।
এছাড়াও, ৩নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রামনবমী উপলক্ষে গুরুং বস্তি মোড়ে আমজনতার মধ্যে লাড্ডু বিতরণ করতেও দেখা যায় তাঁকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ