
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন। আপনার এই শপথ গ্রহণ নেপালের জনগণের আপনার নেতৃত্বের প্রতি অর্পিত আস্থারই প্রতিফলন। আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল এদিন নতুন প্রধানমন্ত্রীকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। ৩৫ বছর বয়সে তিনি হিমালয় অঞ্চলের এই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। ৫ মার্চের নির্বাচনে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করার পর, শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। রামনবমীর পবিত্র এদিন দুপুর ১২:৩৪ মিনিটে বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ