আক্রান্ত ভোট কর্মী, উত্তেজনা রানাঘাটে
নদিয়া, ২৭ মার্চ (হি.স.): প্রশিক্ষণে এসে আক্রান্ত ভোট কর্মী। ভোটের প্রশিক্ষণে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন? প্রশ্ন তুলেছিলেন রানাঘাটের প্রাথমিকের শিক্ষক। তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যা
আক্রান্ত ভোট কর্মী, উত্তেজনা রানাঘাটে


নদিয়া, ২৭ মার্চ (হি.স.): প্রশিক্ষণে এসে আক্রান্ত ভোট কর্মী। ভোটের প্রশিক্ষণে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন? প্রশ্ন তুলেছিলেন রানাঘাটের প্রাথমিকের শিক্ষক। তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। প্রতিবাদে প্রশিক্ষণ বয়কটের ডাক দিয়েছেন ভোট কর্মীরা।

ভোটকর্মীদের ট্রেনিং সেন্টারে দেখানো হচ্ছিল সরকারি বিজ্ঞাপন। অভিযোগ, বিষয়টি নিয়ে সরব হতেই বেধড়ক মারধর করা হলো এক ভোটকর্মীকে। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার রানাঘাট ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। এই ঘটনার পরে ট্রেনিংয়ে আসা সমস্ত ভোট কর্মীরা ট্রেনিং বন্ধ করে বিক্ষোভ শুরু করেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ভোটকর্মীকে মারধরের বিষয়ে নদিয়ার জেলাশাসক জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, এ দিন ওই স্কুলে বিধানসভা নির্বাচনের ভোট কর্মীদের ট্রেনিং ছিল। ট্রেনিং শুরুর আগেই প্রজেক্টরে ভেসে ওঠে মুখ্যমন্ত্রীর একটি সরকারি বিজ্ঞাপন। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন ট্রেনিংয়ে আসা ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও কেন সরকারি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তা নিয়ে সরব হন তিনি। আরও কয়েকজন সহকর্মী এই প্রতিবাদে শামিল হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande