পূর্ব সিংভূমে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা ট্যাঙ্কারে, সংকটজনক এক যুবক
পূর্ব সিংভূম, ২৭ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার অন্তর্গত জাতীয় সড়ক-১৮-এ ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। শুক্রবার ভোরে এক হোটেলের কাছে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যা
পূর্ব সিংভূমে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা ট্যাঙ্কারে, সংকটজনক এক যুবক


পূর্ব সিংভূম, ২৭ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার অন্তর্গত জাতীয় সড়ক-১৮-এ ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। শুক্রবার ভোরে এক হোটেলের কাছে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহারাগোড়ার দুই যুবক পশ্চিমবঙ্গ থেকে বাড়ি ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চালক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারটি দেখতে পাননি। ফলে গাড়িটি সরাসরি ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরই পুলিশ পেট্রোলিং টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে পুলিশকর্মীরাই আহতদের বাহারাগোড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সৌরভ নায়ক নামে এক যুবককে ছেড়ে দেওয়া হলেও ইছদাশোলের বাসিন্দা সৌরভ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁকে বারিপাড়ার পিআরএম মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য কটকে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande