বাংলা দখলের জন্য এত হ্যাংলা কেন, বিজেপিকে কটাক্ষ মমতার
পুরুলিয়া, ২৯ মার্চ (হি.স.): পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের জনসভা থেকে মমতা বলেন, কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা, মুখ্যমন্ত্রী দুষলেন কেন্দ্রকে


পুরুলিয়া, ২৯ মার্চ (হি.স.): পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের জনসভা থেকে মমতা বলেন, কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ।

বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘‘ বাংলা দখলের জন্য তোমরা এত হ্যাংলা কেন?’’ মমতা বলেন, ‘‘মা-বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যাহত করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। ভোটবাক্সে বদলা হবে।’’ কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যান্ডেজ’ নিয়ে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। মমতা বলেন, ‘‘আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছো নাকি?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande