ভাগীরথী নদীতে গড়িয়ে পড়লো গাড়ি, হতাহতের খবর নেই
মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি.স.): মুর্শিদাবাদ জেলার লালবাগ সদর ঘাটে ফের দুর্ঘটনা। রবিবার ভাগীরথী নদীতে গড়িয়ে পড়ে গেল গাড়ি| যদিও এ দিন সকালের এই ঘটনায় কারওর প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও এই লালবাগ সদর ঘাটে গাড়ি পড়ে যাওয়ার ঘটনা ঘ
ভাগীরথী নদীতে গড়িয়ে পড়লো গাড়ি, হতাহতের খবর নেই


মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি.স.): মুর্শিদাবাদ জেলার লালবাগ সদর ঘাটে ফের দুর্ঘটনা। রবিবার ভাগীরথী নদীতে গড়িয়ে পড়ে গেল গাড়ি| যদিও এ দিন সকালের এই ঘটনায় কারওর প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও এই লালবাগ সদর ঘাটে গাড়ি পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দিন স্থানীয় সূত্রে জানা গেছে, চার চাকা গাড়িটি ভেসেল থেকে নামানোর পর নিজে থেকেই গড়িয়ে নদীতে পড়ে যায়। গাড়িতে ওই সময় কেউ ছিল না। ফলে প্রাণহানি বা কারওর আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গেছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande