সন্দেশখালি থেকে বিরোধীদের নিশানা অভিষেকের
উত্তর ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.): রবিবার সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার৷ তাঁরই হয়ে এদিন প্রচারে আসেন অভিষেক৷ তৃণম
সন্দেশখালি থেকে বিরোধীদের নিশানা অভিষেকের


উত্তর ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.): রবিবার সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার৷ তাঁরই হয়ে এদিন প্রচারে আসেন অভিষেক৷ তৃণমূলের অগণিত কর্মী, সমর্থকরা যোগদান করেন সভায়। জনসভায় ভিড়ের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ২৯ এপ্রিল এই সমর্থন ভোটে পরিণত হলে গত দু'বছর ধরে সন্দেশখালিকে ঘিরে কুৎসা ও বাংলাকে ছোট করার জবাব মিলবে। প্রচারে এসে বিরোধীদের নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, গদ্দার, বেইমান, বাংলা-বিরোধী পরিযায়ী নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে এই মাটিতেই।

উল্লেখ্য, বছর দুয়েক আগে প্রত্যন্ত এখানে নিত্যদিনই যাতায়াত লেগে থাকত মানবাধিকার কমিশনের সদস্য থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। দেশজুড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি৷ ২০২৪ লোকসভা ভোটে অন্যতম আলোচনার কেন্দ্রে ছিল সন্দেশখালি। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখল, মহিলা নির্যাতনের অভিযোগ নিয়ে সরগরম ছিল রাজ্য–রাজনীতি। এ বার অবশ্য শেখ শাহজাহানকে ছাড়াই ভোটের লড়াইয়ে নেমেছে তৃণমূল। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande