ভাইকে বাঁচাতে গিয়ে মুর্শিদাবাদে জলে ডুবে মৃত্যু দাদার
মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি.স.): দামোস বিলে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল তুতো ভাই। সাঁতার জানা না থাকা সত্বেও তাকে বাঁচাতে যায় দাদা| তাতেই প্রাণ গেল তার। যদিও ভাইকে বাঁচাতে সক্ষম হয়েছে সে| এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ
ভাইকে বাঁচাতে গিয়ে মুর্শিদাবাদে জলে ডুবে মৃত্যু দাদার


মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি.স.): দামোস বিলে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল তুতো ভাই। সাঁতার জানা না থাকা সত্বেও তাকে বাঁচাতে যায় দাদা| তাতেই প্রাণ গেল তার। যদিও ভাইকে বাঁচাতে সক্ষম হয়েছে সে| এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম নুর সেলিম। রবিবার সকালে তার খুড়তুতো ভাই মামুন শেখ দামোস বিলে স্নান করতে নেমেছিল। আচমকা নুর দেখতে পায়, ভাই ডুবে যাচ্ছে। কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেয় কিশোর। কোনওরকমে ভাইকে উদ্ধার করতে সক্ষম হলেও নুর নিজে তলিয়ে যায়।

এদিকে, দাদা ডুবে যাচ্ছে দেখে মামুন চিৎকার শুরু করে। তবে প্রতিবেশীরা পৌঁছনোর আগেই সে তলিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে জলে নেমে নুর সেলিমকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande