জনসংযোগের তথ্য পেতে ‘মিসড কল’ হাতিয়ার সামিম আহমেদের
মগরাহাট, ২৯ মার্চ (হি. স.): বিধানসভা ভোটের প্রচারে নতুন মাত্রা যোগ করতে অভিনব পদ্ধতি মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদের। দলের কর্মীরা সারাদিনে কতগুলো বাড়িতে পৌঁছচ্ছেন, তা বোঝার জন্য ‘মিসড কল’কে হাতিয়ার করতে চাইছেন তিনি ও স্থানীয় তৃণম
মিসড কল প্রতি বাড়িতেই পৌঁছতে অভিনব পন্থা


মগরাহাট, ২৯ মার্চ (হি. স.): বিধানসভা ভোটের প্রচারে নতুন মাত্রা যোগ করতে অভিনব পদ্ধতি মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদের। দলের কর্মীরা সারাদিনে কতগুলো বাড়িতে পৌঁছচ্ছেন, তা বোঝার জন্য ‘মিসড কল’কে হাতিয়ার করতে চাইছেন তিনি ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রবিবার বিকেলে সরিষা হাইস্কুল মাঠে কর্মিসভা থেকে এই বিষয়ে নির্দেশ দেন মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ। সভা থেকে কর্মীদের সামিম আহমেদের নির্দেশ, এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা বাধ্যতামূলক। যেসব কর্মীরা এলাকাবাসীদের বাড়ি যাবেন, সেই বাড়ির সদস্যদের দিয়ে একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল করাতেই হবে। এতে প্রমাণ থাকবে জনসংযোগের, এমনই মত সামিমের। দলীয় সূত্রে দাবি, এর মাধ্যমে সহজেই বোঝা যাবে কর্মীরা দিনে কতগুলি বাড়িতে পৌঁছচ্ছেন এবং প্রচারের বাস্তব চিত্রটা কী। নেতৃত্বের মতে, এই পদ্ধতি কর্মীদের মধ্যে কাজের স্বচ্ছতা বাড়াবে এবং তদারকিতেও অনেক সুবিধা হবে।

উল্লেখ্য, এই দিনের সভায় সিপিএম ও আইএসএফের বহু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সামিম আহমেদ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande