শ্রী শ্রী প্রণব মহামিলন মেলার সমাপ্তি পর্বে উপচে পড়া ভিড় মন্মথপুরে
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্মথপুরে সাড়ম্বরে তা পালিত হল শ্রীশ্রী বাসন্তী পূজা। রবিবার সমাপ্তি পর্বের অনুষ্ঠানে সেখানে ভিড় উপচে পড়ে। ভারত সেবাশ্রম সঙ্ঘ-এর প্রণব মন্দিরের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে গত ছয়দিন ধ
ভারত সেবাশ্রমের উদ্যোগে


দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্মথপুরে সাড়ম্বরে তা পালিত হল শ্রীশ্রী বাসন্তী পূজা। রবিবার সমাপ্তি পর্বের অনুষ্ঠানে সেখানে ভিড় উপচে পড়ে। ভারত সেবাশ্রম সঙ্ঘ-এর প্রণব মন্দিরের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে গত ছয়দিন ধরে হয় ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’।

উল্লেখ্য, এই বছর মেলাটি নবম বর্ষে পদার্পণ করল। পাশাপাশি স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। ১৩১টি প্রদীপ প্রজ্জ্বলন হয়|

ছয়দিনের এই মহামিলনে ধর্মীয় আচার - অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। পাঠ, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, ক্যুইজ এবং প্রশ্নোত্তর পর্ব ভক্তদের আগ্রহ বাড়ায়। প্রতিদিন সন্ধ্যায় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।

মহাসপ্তমীর দিন প্রণবানন্দ বিদ্যামন্দিরে ১৩১ জন ছাত্রছাত্রী তাদের পিতা-মাতার পূজা করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে। উল্লেখ্য, মহাঅষ্টমীতে ১৩১ জন মহিলা অংশ নেন অন্নপূর্ণা পূজায়। এর পাশাপাশি কুমারী পূজা এবং সন্ধিপূজাও সাড়ম্বরে হয়। ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনায় ১৩১ জন শিশু অংশগ্রহণ করে।

স্থানীয়দের মতে, এই মেলা কেবল ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নয় - এটি সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতিফলন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande