

ডিফু (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : পাহাড়ের ছয়টি আসনে বিজেপির জয় নিশ্চিত, কার্বি আংলং জেলায় নির্বাচনী প্রচারে এসে দাবি করেছেন বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার কার্বি আংলং জেলার হাওরাঘাটে নির্বাচনী সমাবেশে ভাষণ দিতি গিয়ে হিমন্তবিশ্ব বলেন, কারিব আংলঙের পাঁচটি এবং ডিমা হাসাও জেলার একমাত্র বিধানসভা আসনে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত। তিনি বলেন, হাফলং আসনে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা গত বিধানসভা নির্বাচনে যত ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, এবারের নির্বাচনে হাফলং আসনে বিজেপি প্রার্থী রূপালি লাংথাসা এর চেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এবার এনডিএ মিত্রজোট ৯০টির বেশি আসন লাভ করতে সক্ষম হবে। কংগ্রেস ১৫ থেকে ১৬ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন হাওরাঘাট বিধানসভা আসনে বিজেপি-প্ৰাৰ্থী লুনসিং তেরনর হয়ে নিৰ্বাচনী প্ৰচারে এসে হাওরাঘাট বেলগুড়ি খেলার মাঠে নিৰ্বাচনী জনসভায় প্রদত্ত ভাষণে তিনি কংগ্ৰেসের সমালোচনা করে বলেন, রাজ্যে পুনরায় বিজেপির সরকার হলে দুই লক্ষ চাকরি প্রদান করা হবে। নতুন করে দুটি ব্যাটালিয়ন গঠন করা হবে৷ এবার মহিলাদের ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। বিজেপি ফের ক্ষমতায় এলে মহিলাদের ২৫ হাজার করে টাকা দেওয়ার পাশাপাশি লুনসিং তেরনের হাত দিয়ে ১০ হাজার অরুণোদয় প্রকল্প দেওয়ার প্ৰতিশ্ৰুতি প্রদান করে বলেন হিমন্তবিশ্ব শর্মা বলেন, কংগ্ৰেস দিতে পারে শুধু ধুতি ও লুঙ্গি। তাই নির্বাচনে কংগ্ৰেসের চিহ্ন লুঙ্গি হওয়া প্রয়োজন বলে কটাক্ষ করেন তিনি।
নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিতে তিনি আরও বলেন, জন ইংতি কাথার শেখান আন্দোলন, আর কংগ্রেস শেখায় ধুতি লুঙ্গি নেওয়া। কিন্তু বিজেপি শেখায় ২৫ লক্ষ টাকা দিয়ে স্বাবলম্বী হওয়া। তিনি বলেন, মামা থাকার দরুন জন ইংতি কাথার গণ্ডগোল করতে পারেন না। বৈঠালাংসো থেকে হাওরাঘাট পর্যন্ত অসম মালার অধীনে এত বড় রাস্তা কংগ্ৰেসের আমলে কি নির্মাণ হয়েছিল, এই প্রশ্ন করে তিনি বলেন, বিজেপি সরকারের আমলে রাস্তাঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
লাংহিন কলেজের ভবন নিৰ্মাণের জন্য ১০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডকমকায় লংকাম তেরনের স্মরণে এক হাজার মানুষ বসার সুবিধাযুক্ত বাতানুকূল প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণ করার পাশাপাশি এবার রেশন কার্ডে সরষে তেল দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷
সভা শেষে কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলা নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠন প্রসঙ্গে সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, পৃথক স্বশাসিত রাজ্যের প্রতি আমারও সমর্থন রয়েছে। কিন্তু পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টি সম্পূর্ণ দিল্লির ওপর নির্ভর করছে।
আজ মুখ্যমন্ত্ৰী বোকাজান-ডিফু আসনের বকলিয়ায় হাওরাঘাট এবং আমরি বিধানসভা কেন্দ্রের বৈঠালাংসোতে নিৰ্বাচনী জনসভায়ও অংশগ্ৰহণ করেছেন৷
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব