চাঁদ বাগে বহুতলে আগুন, আতঙ্কে ঝাঁপ চারজনের; দমকলের তৎপরতায় রক্ষা বেশ কয়েকজনের
নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার রাতে দয়ালপুর থানা এলাকার ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ে থাকা দু’টি স্কুটার ও একটি মোটরসাইকেলে আগ
চাঁদ বাগে বহুতলে আগুন, আতঙ্কে ঝাঁপ চারজনের; দমকলের তৎপরতায় রক্ষা আরও কয়েকজন


নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার রাতে দয়ালপুর থানা এলাকার ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ে থাকা দু’টি স্কুটার ও একটি মোটরসাইকেলে আগুন লাগে। সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

ধোঁয়ায় আতঙ্কিত হয়ে আবাসনের প্রথম তলায় থাকা চারজন ঝাঁপ দেন নিচে। আহতদের মধ্যে রয়েছেন নিখাত (২২), রাশিদা (৫০), সোনি (২৫) এবং দুই বছরের আশিফ। তাঁদের দ্রুত জগ প্রবেশ চন্দ হাসপাতাল-এ ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দমকল কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে উপরের তলাগুলি থেকে চারজনকে নিরাপদে নামিয়ে আনেন। চতুর্থ তলা থেকে এক শিশুকেও সফলভাবে উদ্ধার করা হয়।

দমকল সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর মেলে। প্রথমে চারটি ইঞ্জিন পাঠানো হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে সবমিলিয়ে মোট ১১টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

প্রায় ৫০ বর্গগজের পাঁচতলা এই ভবনের উপরের তলাগুলিতে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় বহু মানুষ আটকে পড়েন। তবে দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সকাল ৬টা ২০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে পার্কিংয়ে থাকা যানবাহন থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande