ফালাকাটার গ্রামে ঢুকে হাতির দলের তাণ্ডব, ক্ষোভ গ্রামবাসীদের
আলিপুরদুয়ার, ২৯ মার্চ (হি.স.): আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বংশীধরপুর গ্রামে শনিবার রাতে হাতির একটি দল গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়| জলদাপাড়া বনাঞ্চল থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকেই বিঘা পর বিঘা ভুট্টা ও ধানখেত নষ্ট করে হাতির দল। স্থানীয় সূত্রে জা
ফালাকাটার গ্রামে ঢুকে হাতির দলের তাণ্ডব, ক্ষোভ গ্রামবাসীদের


আলিপুরদুয়ার, ২৯ মার্চ (হি.স.): আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বংশীধরপুর গ্রামে শনিবার রাতে হাতির একটি দল গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়| জলদাপাড়া বনাঞ্চল থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকেই বিঘা পর বিঘা ভুট্টা ও ধানখেত নষ্ট করে হাতির দল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিঘের পর বিঘে ভুট্টাখেত লণ্ডভণ্ড করে দিয়েছে হাতিরা।

উল্লেখ্য, প্রায় প্রতি রাতেই এলাকায় হাতির উপদ্রবে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যদিও বন দফতরের কর্মীরা দ্রুত পৌঁছে হাতিদের জঙ্গলে ফেরত পাঠান। বন দফতর জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande