কড়া অবস্থান ইসিআই-এর, ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি
কলকাতা, ২৯ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার
নির্বাচন কমিশন


কলকাতা, ২৯ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ১১ জনকে বদলি করা হয়েছে। তা ছাড়াও কোচবিহারে তিন জন, জলপাইগুড়িতে চার জন, উত্তর দিনাজপুরে এক জন, দক্ষিণ দিনাজপুরে এক জন, মালদায় ৬ জন, মুর্শিদাবাদে চার জনকে বদলি করা হয়েছে। নদিয়ায় পাঁচ জন, উত্তর ২৪ পরগনায় সাত জন, হুগলিতে চার জন, হাওড়ায় এক জন, পশ্চিম মেদিনীপুরে দু’জন, পুরুলিয়ায় তিন জন, বাঁকুড়ায় চার জন, পূর্ব বর্ধমানে সাত জন, পশ্চিম বর্ধমানে এক জন এবং বীরভূমে ছ’জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande