পশ্চিম এশিয়া থেকে মঙ্গলবার ৩৬টি বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী
নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহের মধ্যেই যাত্রী পরিষেবা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মঙ্গলবার এই দুই সংস্থা মিলিয়ে মোট ৩৬টি পূর
পশ্চিম এশিয়া থেকে মঙ্গলবার ৩৬টি বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী


নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহের মধ্যেই যাত্রী পরিষেবা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মঙ্গলবার এই দুই সংস্থা মিলিয়ে মোট ৩৬টি পূর্বনির্ধারিত বিমান ও বিশেষ বিমান পরিচালনা করবে।

বিমান সংস্থার মঙ্গলবার জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই অতিরিক্ত বিমান চালানো হচ্ছে। মোট ৩৬টি বিমানের মধ্যে ২০টি ‘নন-শিডিউল্ড’ বা বিশেষ পরিষেবা, যেগুলি মূলত সংযুক্ত আরব আমিরশাহী থেকে যাতায়াত করবে।

এই বিমানগুলির মধ্যে দুবাই, আবুধাবি, রিয়াদ এবং মাস্কাটের মতো গুরুত্বপূর্ণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা জানিয়েছে, বিমান পরিচালনা নির্ভর করবে সংশ্লিষ্ট বিমানবন্দরে স্লটের প্রাপ্যতা এবং বর্তমান পরিস্থিতির উপর। বিমান সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমস্ত বিমানই ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়েই পরিচালিত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande