বিকশিত ভারত অর্জনে নালন্দা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি
নালন্দা, ৩১ মার্চ (হি. স.) : নালন্দার পুনরুদ্ধার কেবল বিহার অথবা ভারতের জন্য একটি কৃতিত্ব নয়, বরং এটি সমগ্র বিশ্বের জন্য একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার রাষ্ট্রপতি এই কথা
রাষ্ট্রপতি


নালন্দা, ৩১ মার্চ (হি. স.) : নালন্দার পুনরুদ্ধার কেবল বিহার অথবা ভারতের জন্য একটি কৃতিত্ব নয়, বরং এটি সমগ্র বিশ্বের জন্য একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার রাষ্ট্রপতি এই কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলোর সহযোগিতায় নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা বিশ্ব সম্প্রদায়ের অভিন্ন মূল্যবোধকে প্রতিফলিত করে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্থানীয় সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে নালন্দা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি ৩১টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি ও উপাধি বিতরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দক্ষিণ-পূর্ব এশীয় অধ্যয়ন কেন্দ্রেরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রাষ্ট্রপতি মুর্মু ২,০০০ আসন বিশিষ্ট ‘বিশ্বামিত্রালয়’ অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande