
পাটনা ও নালন্দা, ৩১ মার্চ (হি.স.): বিহারের নালন্দায় মা শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে নালন্দার মাঘরা গ্রামের মা শীতলা মন্দিরে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন। প্রত্যেক মঙ্গলবার কয়েকশো পুণ্যার্থী নালন্দার শীতলা মন্দিরে পুজো দিতে যান। মঙ্গলবার অত্যধিক ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের খবর।
বিহারের নালন্দা জেলায় এই প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মোদী আরও ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে দুই লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ