চন্দ্রিকাপ্রসাদ সন্তোখীর আকস্মিক প্রয়াণ, শোকাহত প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরিনামের প্রাক্তন রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং সুরিনামের জনগণের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন। মঙ্গলবার এক্স মাধ্
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরিনামের প্রাক্তন রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং সুরিনামের জনগণের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, আমার বন্ধু এবং সুরিনামের প্রাক্তন রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখী জির আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এটি শুধু সুরিনামের জন্যই নয়, বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সঙ্গে আমার বহু সাক্ষাতের কথা আমি সস্নেহে স্মরণ করি। সুরিনামের জন্য তাঁর অক্লান্ত সেবা এবং ভারত-সুরিনাম সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা আমাদের আলাপচারিতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। সংস্কৃতে শপথ গ্রহণ করে তিনি বহু মানুষের মন জয় করেছিলেন। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার এবং সুরিনামের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande