সম্রাট সম্প্রতি অহিংসা ও সত্যের বিস্তার করে : প্রধানমন্ত্রী
গান্ধীনগর, ৩১ মার্চ (হি.স.): গুজরাটের গান্ধীনগরে সম্রাট সম্প্রতি সংগ্রহশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে গান্ধীনগরে মহাবীর জৈন আরাধনা কেন্দ্র ক্যাম্পাসের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহশালার উদ্বোধন করেছেন প্রধানমন্
প্রধানমন্ত্রী


গান্ধীনগর, ৩১ মার্চ (হি.স.): গুজরাটের গান্ধীনগরে সম্রাট সম্প্রতি সংগ্রহশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে গান্ধীনগরে মহাবীর জৈন আরাধনা কেন্দ্র ক্যাম্পাসের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর এই সংগ্রহশালা ঘুরেও দেখেন তিনি। অশোকের নাতি সম্রাট সম্প্রতির নামানুসারে, জাদুঘরে জৈন ধর্মের সমৃদ্ধ ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক গুলি তুলে ধরা হয়েছে। এদিন গান্ধীনগরের কোবা তীর্থে মৌর্য বংশের সম্রাট সম্প্ৰতি-র নামে উৎসর্গীকৃত এই নতুন যাদুঘর—'সম্রাট সম্প্ৰতি মিউজিয়াম' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ভারত বিরাসত মহোৎসব-এ যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সম্রাট সম্প্রতি জাদুঘর কোটি কোটি ভারতীয়ের ঐতিহ্য এবং ভারতের গৌরবময় ইতিহাস। সম্রাট সম্প্রতি অহিংসা ও সত্যের প্রচার করেছিলেন, যেখানে বহু রাজা শাসন করার জন্য অস্ত্র ও বলপ্রয়োগ করতেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই জাদুঘরটি এমনভাবে নকশা করা হয়েছে যা মহিমান্বিত ভারতের পরিচয় তুলে ধরে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বছরের পর বছর ধরে আমি দেখেছি কীভাবে এখানে কোবা তীর্থে অধ্যয়ন, আধ্যাত্মিক সাধনা এবং আত্ম-শৃঙ্খলার এক অবিচ্ছিন্ন ঐতিহ্যকে সমুন্নত রাখা হয়েছে। এখানে মূল্যবোধ সংরক্ষিত হয়, সাংস্কৃতিক চেতনা শক্তিশালী হয় এবং জ্ঞানের চর্চা হয়। অধ্যয়ন, আধ্যাত্মিক সাধনা এবং আত্ম-শৃঙ্খলা—এই তিনটি ধারার সঙ্গমই ভারতীয় সভ্যতার মূল ভিত্তি। এই পবিত্র সঙ্গম যেন নির্বিঘ্নে প্রবাহিত হয়, তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত কর্তব্য। তিনি আরও বলেন, এই সম্রাট সম্প্রতি জাদুঘরটি জৈন দর্শন, ভারতীয় সংস্কৃতি এবং আমাদের প্রাচীন ঐতিহ্যের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে আবির্ভূত হয়েছে। এই অসাধারণ প্রচেষ্টার জন্য আমি আমাদের সকল জৈন ভিক্ষু ও সাধুদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধায় তাঁদের চরণে প্রণাম করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande