ভারী বৃষ্টির পর ভূমিধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে
শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.): ভারী বৃষ্টির পর ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর হাইওয়ে। ভারী বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নামে। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের জেরে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে রাস্ত
ভারী বৃষ্টির পর ভূমিধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে


শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.): ভারী বৃষ্টির পর ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর হাইওয়ে। ভারী বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নামে। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের জেরে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে। আটকে পড়েছে বহু গাড়ি।

সমতলে বৃষ্টির পাশাপাশি জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে। জম্মু প্রদেশকে কাশ্মীর উপত্যকা থেকে পৃথককারী পীর পাঞ্জাল পর্বতমালায় নতুন করে তুষারপাত হয়েছে। পাহাড়ের চূড়া বরফের চাদরে ঢাকা পড়েছে। আবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande