
নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেলেঙ্গানা থেকে প্রার্থী করা হয়েছে অভিষেক মনু সিংভি এবং ভেম নরেন্দ্র রেড্ডি-কে। ছত্তিশগড় থেকে ফুলো দেবী নেতাম। হরিয়ানা থেকে করমবীর সিং বৌধকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করেছে কংগ্রেস। এছাড়াও হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মাকে এবং তামিলনাড়ু থেকে এম. ক্রিস্টোফার তিলক-কে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করেছে কংগ্রেস।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ