
পাটনা, ৫ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার সকাল ১০.৫৪ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্ট নিজেই এই কথা জানিয়েছেন তিনি। নীতীশ নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে লিখেছেন, “সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের দুই কক্ষেরই সদস্য হওয়ার বাসনা ছিল আমার। একই ভাবে সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছিলাম আমি। সেই কারণে, এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে চাইছি।”
নীতীশ কুমার রাজ্যসভার সাংসদ হলে, সে ক্ষেত্রে তাঁর জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে, নীতীশের দল জেডিইউ-র একাধিক নেতা চাইছেন, নীতীশই যেন মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ