দিল্লি সরকারি স্কুলে পাঠ্যবই বিলম্ব নিয়ে নোটিশ, দিল্লি সরকারকে হাইকোর্টের তিরস্কার
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুলগুলিতে পাঠ্যবই সরবরাহে দেরি হওয়ায় দিল্লি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে দায়ের হওয়া একটি অবমাননা মামলায় বৃহস্পতিবার বিচারপতি শচীন নোটিশ জারি করেছেন এবং পরবর্তী শুনানির দিন
দিল্লি সরকারি স্কুলে পাঠ্যবই বিলম্ব নিয়ে নোটিশ, দিল্লি সরকারকে হাইকোর্টের তিরস্কার


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুলগুলিতে পাঠ্যবই সরবরাহে দেরি হওয়ায় দিল্লি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে দায়ের হওয়া একটি অবমাননা মামলায় বৃহস্পতিবার বিচারপতি শচীন নোটিশ জারি করেছেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

শুনানির সময় দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, গ্রীষ্মকালীন ছুটির আগেই সমস্ত সরকারি স্কুলের শিক্ষার্থীরা পাঠ্যবই পেয়ে যাবে। আদালত এই আশ্বাস নথিভুক্ত করে সরকারকে জবাব দাখিল ও অগ্রগতির স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।

এই মামলা দায়ের করেছে সোশ্যাল জুরিস্ট নামের একটি সংগঠন। সংগঠনের আইনজীবী অশোক আগরওয়াল অভিযোগ করেন, সরকারের একাধিক আশ্বাস সত্ত্বেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বহু শিক্ষার্থী এখনও পাঠ্যবই পায়নি। আদালতের পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পিটিশনে বলা হয়েছে, শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে, অথচ পাঠ্যবই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে শিক্ষাগত বৈষম্য আরও বাড়ছে।

এছাড়া বলা হয়, ৯ মে’র পর থেকেই গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে, ফলে এই বিলম্ব শিক্ষার অধিকারের (রাইট টু এডুকেশন এক্ট ) সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বিষয়টি আরও গুরুতর রূপ নিতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande