হায়দরাবাদ হাউসে ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত
নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তাঁরা। হায়দরাবাদ হাউসে যাওয়ার আগে রাজঘাটে গিয়ে জাতির জ
হায়দরাবাদ হাউসে ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত


নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তাঁরা। হায়দরাবাদ হাউসে যাওয়ার আগে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি।

এছাড়াও দিল্লিতে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। জয়শঙ্কর এক্স মাধ্যমে জানান, আমি আত্মবিশ্বাসী, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ভারত-ফিনল্যান্ড সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আজ সন্ধ্যায় রাইসিনা সংলাপে তাঁর ভাষণের জন্য অপেক্ষা করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande