নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চান রাজীব, বাড়ির বাইরে দিলেন স্লোগান
পাটনা, ৫ মার্চ (হি.স.): জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেল ও দলীয় সমর্থকরা বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের বাইরে নীতীশ কুমারের সমর্থনে স্লোগান দেন। জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেল বলেন, আমরা নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হি
নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চান রাজীব, বাড়ির বাইরে দিলেন স্লোগান


পাটনা, ৫ মার্চ (হি.স.): জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেল ও দলীয় সমর্থকরা বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের বাইরে নীতীশ কুমারের সমর্থনে স্লোগান দেন। জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেল বলেন, আমরা নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার বিরুদ্ধে। আমরা চাই তাঁর ছেলে নিশান্ত কুমার রাজ্যসভায় যান।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার খবর সম্পর্কে বিহারের মন্ত্রী অশোক চৌধুরী বলেন, দেখা যাক, এটা কয়েক ঘণ্টার ব্যাপার। আমরা গতকালই দেখা করেছি। আবার জেডি(ইউ) নেতা সঞ্জয় সিং বলেন, যদি তিনি রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমরা এর বিরোধিতা করতে পারি না, কিন্তু বিহারের জনগণ চান তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবেই থাকুন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার সম্পর্কে তিনি বলেন, নিশান্ত কুমারের রাজনীতিতে আসা উচিত। তিনি একজন শিক্ষিত ব্যক্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande