ধুরন্ধর ২ : মুক্তির ২২–তম দিনে ছবির আয় ৭.১৫ কোটি টাকা
মুম্বই, ১০ এপ্রিল (হি.স): মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর -২। তবে প্রেক্ষাগৃহে মুক্তির ২২–তম দিনে কমলো আয়ের গতি। শুক্রবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ২২–তম দিনে বৃহস্পতিবার ছবিটির মোট আয় ছিল ৭.১৫ কোটি টাকা।
ধুরন্ধর ২ : মুক্তির ২২তম দিনে ছবির আয় ৭.১৫ কোটি টাকা


মুম্বই, ১০ এপ্রিল (হি.স): মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর -২। তবে প্রেক্ষাগৃহে মুক্তির ২২–তম দিনে কমলো আয়ের গতি। শুক্রবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ২২–তম দিনে বৃহস্পতিবার ছবিটির মোট আয় ছিল ৭.১৫ কোটি টাকা। এর আগে , ২১–তম দিনে আয় করেছিল ৭.৯০ কোটি টাকা, ২০–তম দিনে ১০.১০ কোটি এবং ১৯–তম দিনে আয় করেছিল ১০ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট দেশীয় সংগ্রহ ১,০৪৮.৪২ কোটি টাকা।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত এই ছবি ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ছবি ধুরন্ধরের সিক্যুয়েল। ভারতীয় গুপ্তচর জাসকিরাত সিং রাঙ্গির পাকিস্তানের গুপ্তচরবৃত্তি ও ধুরন্ধর হয়ে ওঠার গল্প মন কেড়েছে দর্শকদের। ছবিতে রণবীর সিংহের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদী এবং সারা অর্জুন। তবে ভবিষ্যতে এই সাফল্যের ধারা কতটা বজায় রাখতে পারবে , সেই দিকেই তাকিয়ে পরিচালক - প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande