
টাটা, ১০ এপ্রিল (হি.স.) :বৃহস্পতিবার, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে বদলি খেলোয়াড় সারথক গোলুইয়ের শেষ মুহূর্তের নাটকীয় গোলে জামশেদপুর এফসি মুম্বই সিটি এফসির ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত থেকেছে।
এই ফলাফলের পর মুম্বই সিটি এফসি ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল, অন্যদিকে জামশেদপুর এফসি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ব্র্যান্ডন ফার্নান্দেজ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি