
নিংবো, ১১ এপ্রিল (হি.স.) : শনিবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ২০২৬- এ আয়ুষ শেঠির দুর্দান্ত অভিযান অব্যাহত ছিল, যেখানে তিনি বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বসেরা কুঁলভুত ভিতিদসার্নকে হতবাক করে দিয়ে এই মহাদেশীয় টুর্নামেন্টের পুরুষদের একক ফাইনালে পৌঁছানো দ্বিতীয় ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করেন।
দীনেশ খান্না ১৯৬৫ সালের আসরে স্বর্ণপদক জিতেছিলেন। তারপর থেকে খান্না (১৯৬৯), সুরেশ গোয়েল (১৯৬৫), প্রকাশ পাডুকোন (১৯৭৬), পুলেলা গোপীচাঁদ (২০০০), অনুপ শ্রীধর (২০০৭) এবং এইচ এস প্রণয় (২০১৮) সকলেই ব্রোঞ্জ পদক জিতেছেন।
বিশ্বের ২৫ নম্বর খেলোয়াড় আয়ুশ চীনের নিংবোতে এক ঘন্টা পনেরো মিনিটের লড়াইয়ে থাইল্যান্ডের ভিতিদসার্নকে ১০-২১, ২১-১৯, ২১-১৭ গেমে হারিয়ে শীর্ষ লড়াইয়ে পৌঁছেছেন, যেখানে তিনি হয় দ্বিতীয় বাছাই চীনা খেলোয়াড় শি ইউ চি অথবা চাইনিজ তাইপের চতুর্থ বাছাই খেলোয়াড় চৌ তিয়েন চেনের মুখোমুখি হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি