জয়ের ধারা অব্যাহত রেখে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটল রয়্যাল জিতে নিল রাজস্থান
গুয়াহাটি , ১১ এপ্রিল(হি.স.): বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের কানায় কানায় ভরা গ্যালারির সামনে শুক্রবার রাতে সূর্যবংশীর মাত্র ২৬ বলে করা ৭৮ রানের (৮টি চার, ৭টি ছক্কা) দুর্দান্ত ইনিংস রাজস্থান রয়্যালস তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। রয়্যাল চ্যালে
জয়ের ধারা অব্যাহত রেখে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটল রয়্যাল জিতে নিল রাজস্থান


গুয়াহাটি , ১১ এপ্রিল(হি.স.): বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের কানায় কানায় ভরা গ্যালারির সামনে শুক্রবার রাতে সূর্যবংশীর মাত্র ২৬ বলে করা ৭৮ রানের (৮টি চার, ৭টি ছক্কা) দুর্দান্ত ইনিংস রাজস্থান রয়্যালস তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ছয় উইকেটের এই জয়টি ছিল আরআর-এর টানা চতুর্থ জয়। আর টানা দুটি জয়ের পর এটি ছিল আরসিবি-র প্রথম পরাজয়। তাদের করা আট উইকেটে ২০১ রানের লক্ষ্য রয়্যালস দুই ওভার বাকি থাকতেই করে ফেলে।

শুক্রবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান তোলে বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। ১৬ বলে ৩২ রান করে আউট হন বিরাট কোহলি। প্রথম বলেই ফেরেন ফিল সল্ট। রান পাননি দেবদত্ত পাডিক্কল, ক্রুনাল পাণ্ডিয়া , জিতেশ শর্মা এবং টিম ডেভিড। একা লড়াই করলেন রজত পতিদার। চারটি ছয় এবং চারের সাহায্যে ৪০ বলে ৬৩ রান করে দলকে লড়াইয়ে ফেরান দলনেতা। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন রোমারিও শেফার্ড (২২) এবং ভেঙ্কটেশ আইয়ার (২৯)। রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করে রাজস্থান। বিশেষ করে বৈভব। এদিন ব্যর্থ যশস্বী জয়েসওয়াল ১৩ রানে ফেরেন। দ্বিতীয় উইকেটে ১০৮ রান যোগ করে সূর্যবংশী এবং ধ্রুব জুরেল জুটি। চোট সারিয়ে ম্যাচে ফিরে দুটি উইকেট নেন জস হ্যাজলউড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande