‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর নতুন গান প্রকাশ
মুম্বই, ১০ এপ্রিল (হি.স.) : ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চলচ্চিত্রের নতুন রোম্যান্টিক গান ‘মেরা জি নহি ভরা’ প্রকাশিত হয়েছে। সলমন খান অভিনীত এই ছবির গানটি সলমন খান ফিল্মস মিউজিকের ব্যানারে প্রকাশ করা হয়েছে। সুমধুর সুর ও আবেগঘন উপস্থাপনার জন্য গ
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর নতুন গান প্রকাশ ‘মেরা জি নহি ভরা’


মুম্বই, ১০ এপ্রিল (হি.স.) : ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চলচ্চিত্রের নতুন রোম্যান্টিক গান ‘মেরা জি নহি ভরা’ প্রকাশিত হয়েছে। সলমন খান অভিনীত এই ছবির গানটি সলমন খান ফিল্মস মিউজিকের ব্যানারে প্রকাশ করা হয়েছে। সুমধুর সুর ও আবেগঘন উপস্থাপনার জন্য গানটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গানটিতে জেইন শ ও অভীশ্রী সেন-কে দেখা গিয়েছে। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও একটি প্রেমের গল্প এখানে তুলে ধরা হয়েছে।

গানটিতে গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বিশাল মিশ্র। সুর করেছেন শামির ট্যান্ডন ও কুমার গৌরব সিং। গানের কথা লিখেছেন বিশ্বদীপ জিস্ট। শাবিনা খান-এর নৃত্য পরিকল্পনা গানটিতে আলাদা মাত্রা যোগ করেছে। নির্মাতাদের মতে, এই গানটি ছবির গল্পে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরে।

অপূর্ব লাখিয়া-র পরিচালনায় তৈরি এই ছবিতে বীরত্ব, আত্মত্যাগ ও সাহসিকতার কাহিনি দেখানো হবে। জেইন শ নিজের অভিনয়ে নজর কাড়ছেন। অন্যদিকে অভীশ্রী সেন এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করছেন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande