প্রয়াগরাজে গ্রেফতার তিন মাদক পাচারকারী, উদ্ধার এক কোটি টাকার বেশি মূল্যের মাদক দ্রব্য
প্রয়াগরাজ, ১০ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশ এবং নারকোটিকস টাস্ক ফোর্সের যৌথ অভিযানে শুক্রবার গ্রেফতার তিন মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে ধুমগঞ্জ থানার অন্তর্গত সুবেদার স্টেশনের কাছে। পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৭০৪.৮৮ গ্রা
প্রয়াগরাজে গ্রেফতার তিন মাদক পাচারকারী , উদ্ধার ১,৪০,৯৭,৬০০ কোটির মাদক দ্রব্য


প্রয়াগরাজ, ১০ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশ এবং নারকোটিকস টাস্ক ফোর্সের যৌথ অভিযানে শুক্রবার গ্রেফতার তিন মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে ধুমগঞ্জ থানার অন্তর্গত সুবেদার স্টেশনের কাছে। পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৭০৪.৮৮ গ্রাম মাদকদ্রব্য যার বাজারদর প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৬০০ কোটি টাকা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ধৃতদের নাম শচীন পাস, রাহুল কুমার এবং নীতেশ কুমার। এরা সকলেই ধুমগঞ্জ থানার অন্তর্গত তারাবাগের বাসিন্দা। ইতিমধ্যেই তাদের নামে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে এই তিন মাদক পাচারকারীকে ধরতে পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল। ধৃত তিনজনের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা জানতে পুলিশের তরফ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande