রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিউস
মাদ্রিদ, ১০ এপ্রিল (হি.স.): মার্চ মাসে ধারাবাহিক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় বৃহস্পতিবার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়ার। গত এক মাসে মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি, যা রিয়
রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিউস


মাদ্রিদ, ১০ এপ্রিল (হি.স.): মার্চ মাসে ধারাবাহিক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় বৃহস্পতিবার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়ার।

গত এক মাসে মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি, যা রিয়ালের আক্রমণভাগকে দিয়েছে বাড়তি গতি ও ধার।

ইউরোপ সেরার মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস। আর ঘরোয়া লিগ লা লিগায় চার ম্যাচে করেছেন দুটি গোল। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান রিয়ালের জয়ে রেখেছে বড় প্রভাব।

পুরস্কার গ্রহণের পর ভিনিসিউস বলেছেন, ‘সমর্থকদের ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য। আমি খুশি। আশা করি সামনে আরও এমন পুরস্কার জিততে পারব এবং গোল করে দলকে এগিয়ে নিতে পারব।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande