যামিনী রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম পথিকৃৎ যামিনী রায়ের জন্মদিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, আধুনিক ভারতীয়
যামিনী রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম পথিকৃৎ যামিনী রায়ের জন্মদিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, আধুনিক ভারতীয় চিত্রকলার উজ্জ্বল নক্ষত্র, বাংলার গর্ব, যামিনী রায়ের জন্মদিবসে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

​উল্লেখ্য, যামিনী রায় তাঁর অনন্য সৃজনশীলতার মাধ্যমে বাংলার লোকচিত্র, বিশেষ করে ‘কালীঘাট পটচিত্র’ শিল্পকে বিশ্বদরবারে সমাদৃত করে তুলেছিলেন। প্রথাগত পটুয়া না হয়েও তিনি নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ১৮৮৭ সালের ১১ এপ্রিল বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল রামতরণ রায় এবং মাতার নাম নগেন্দ্র বালা দেবী।

​চিত্রশিল্পের প্রতি গভীর অনুরাগের কারণে ১৯০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৫৪ সালে ভারত সরকার তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মভূষণ’-এ ভূষিত করে। এছাড়াও ১৯৫৫ সালে তিনি ললিতকলা একাডেমির শ্রেষ্ঠ সম্মান লাভ করেন। চারু শিল্পের ইতিহাসে প্রথম ললিতকলা একাডেমি পুরস্কার প্রাপ্ত চিত্রশিল্পী হিসেবেও তাঁর নাম উজ্জ্বল হয়ে আছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande