খানাকুলে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে অলোক ধাওয়া, বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ
হুগলি , ১২ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনের মুখে খানাকুলে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা অলোক ধাওয়া দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার রাতে খানাকুলের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানান বিজেপি প্র
তৃণমূল নেতার হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন সুশান্ত ঘোষ


হুগলি , ১২ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনের মুখে খানাকুলে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা অলোক ধাওয়া দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার রাতে খানাকুলের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানান বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন তৃণমূল ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত নেন অলোক ধাওয়া। বিজেপিতে যোগ দিয়ে তিনি জানান, এলাকার উন্নয়ন এবং নতুন রাজনৈতিক দিশার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “অলোক ধাওয়ার মতো নেতার দলে আসা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” তাঁর দাবি, নির্বাচনের আগে এই ধরনের যোগদান প্রমাণ করছে যে সাধারণ মানুষ ও কর্মীরা পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই দলবদল খানাকুলের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৃণমূলের ছাত্র সংগঠনের একসময়ের সক্রিয় মুখের বিজেপিতে যোগদানকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande