আপডেট...চট্টগ্রামে জমি দখল ও মারধর মামলায় জামিন মঞ্জুর চিন্ময়কৃষ্ণের, তবে এখনই মিলছে না কারামুক্তি
।। রাজীব দে ।। ঢাকা, ১৬ এপ্রিল (হি.স.) : সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ শাখাওয়াত হোসেনের আদালত। হাটহাজারির মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে দায়েরক
সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ফাইল ফটো)


।। রাজীব দে ।।

ঢাকা, ১৬ এপ্রিল (হি.স.) : সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ শাখাওয়াত হোসেনের আদালত। হাটহাজারির মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে দায়েরকৃত এক মামলার শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদালত চিন্ময়কৃষ্ণের জামিন আবেদন মঞ্জুর করেছে।

প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের দায়েরকৃত এই মামলায় গত ৭ এপ্রিল চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানো হয়েছিল। আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শুনানি শেষে বিজ্ঞ বিচারক এই আদেশ দিয়েছেন।

তবে এই মামলায় জামিন পেলেও চিন্ময়কৃষ্ণ দাসের এখনই কারামুক্তি ঘটছে না। আদালত সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে আইনজীবী আলিফ হত্যা মামলা সহ আরও ছয়টি মামলা বিচারাধীন। ফলে তাঁকে কারাগারেই থাকতে হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande