বাংলাদেশে কাঁচা তেলের সংকট, উৎপাদন বন্ধ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুটি ইউনিটে
ঢাকা, ১৫ এপ্রিল (হি.স.): কাঁচা তেলের ঘাটতির জেরে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। চট্টগ্রামে অবস্থিত এই রিফাইনারির দুটি প্রধান ইউনিটে মঙ্গলবার বিকেল থেকে উৎপাদন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশে কাঁচা তেলের সংকট, উৎপাদন বন্ধ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুই ইউনিটে


ঢাকা, ১৫ এপ্রিল (হি.স.): কাঁচা তেলের ঘাটতির জেরে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। চট্টগ্রামে অবস্থিত এই রিফাইনারির দুটি প্রধান ইউনিটে মঙ্গলবার বিকেল থেকে উৎপাদন স্থগিত করা হয়েছে। তবে তৃতীয় ইউনিটটি আংশিকভাবে চালু রয়েছে এবং সীমিত পরিমাণে পেট্রোল পরিশোধন করছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও রিফাইনারির কোনও আধিকারিক এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি।

সূত্রের খবর, কাঁচা তেলের সরবরাহে ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সংকট আরও গভীর হয়েছে। সৌদি আরবে কাঁচা তেলের সরবরাহ আটকে থাকায় এই মাসের শুরু থেকেই মজুত কমতে শুরু করে। ফলে ৫ এপ্রিল থেকে বিকল্প উপায়ে উৎপাদন চালিয়ে যাচ্ছিল শোধনাগার।

সাধারণত প্রতিদিন প্রায় ৪,৫০০ টন কাঁচা তেল পরিশোধন করে এই শোধনাগার, যেখানে অকটেন, পেট্রোল, ডিজেল ও ফার্নেস অয়েল-সহ প্রায় ১৩ ধরনের জ্বালানি উৎপাদিত হয়। কিন্তু গত এক মাসে উৎপাদন কমে দৈনিক প্রায় ৩,৫০০ টনে নেমে আসে।

জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে গত প্রায় দুই মাস ধরে কাঁচা তেলের আমদানি ব্যাহত হয়েছে। পরবর্তী সরবরাহ মে মাসের প্রথম সপ্তাহে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। রিফাইনারিটির কাঁচা তেল সংরক্ষণের ক্ষমতা প্রায় ১.৫ লক্ষ টন এবং পরিশোধিত জ্বালানি মজুত রাখার ক্ষমতা প্রায় ২.৫ লক্ষ টন।

তবে সরকার জানিয়েছে, শোধনাগারের উৎপাদন বন্ধ থাকলেও দেশে আপাতত জ্বালানির ঘাটতির আশঙ্কা নেই। পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এমনকি সংঘাতের পর উচ্চ মূল্যে হলেও সরকার প্রয়োজনীয় জ্বালানি আমদানি করেছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande