
।। রাজীব দে ।।
ঢাকা, ১৪ এপ্রিল (হি.স.) : ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছরের নতুন সূর্যের আলোয় উদয় হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। পয়লা বৈশাখ, বাঙালি জাতির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষ এবং পানাম গ্রুপ-এর সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পানাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার।
এক শুভেচ্ছা বার্তায় অমল পোদ্দার বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের এই শুভ লগ্ন আমাদের পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বাংলা নববর্ষ কেবল একটি ঋতু পরিবর্তন নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। নতুন বছর সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অপার সম্ভাবনা নিয়ে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অমল পোদ্দার।
বার্তার শেষে অমল পোদ্দার দেশের শিল্প ও অর্থনৈতিক খাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকলকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস